সাংবাদিকদের সম্মানে বড়লেখায় দুস্থদের খাদ্য সহায়তা দিলো উপজেলা প্রশাসন

বড়লেখা প্রতিনিধি: করোনা পরিস্হিতিতে অসহায় দুস্ত পরিবার গুলো রয়েছে খাদ্য সংকটে। এমন পরিস্হিতিতে মৌলভী বাজারের বড়লেখায় কর্মরত সাংবাদিকদের সম্মানে উপজেলার বিভিন্ন এলাকার অর্ধশতাধিক অসহায় দুস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। বড়লেখায় কর্মরত সাংবাদিকদের প্রস্তুতকৃত তালিকার ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মো. উবায়েদ উল্লাহ খান এ উদ্যোগ নেন।

রোববার দুপুরে বড়লেখা উপজেলা চত্বরে সাংবাদিকদের উপস্তিতিতে উপজেলার বিভিন্ন এলাকার দুস্থ ৬৫ পরিবারকে চাল, ডাল, আলু, তেলসহ বিভিন্ন প্রকার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

দুস্তদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাস, সাংবাদিক সমিতির সভাপতি ইকবাল হোসেন স্বপন, সাধারণ সম্পাদক আব্দুর রব, ভোরের কাগজ প্রতিনিধি মিজানুর রহমান, মানবজমিন ও বাংলা টিভি প্রতিনিধি মো. রুয়েল কামাল, সাংবাদিক সুলতান আহমদ খলিল, জালাল আহমদ, মোস্তফা উদ্দিন, তারেক মাহমুদ প্রমুখ।