অবশেষে র‍্যাবের খাঁচায় সাহেদ

সিলেট নিউজ বিডি ডেস্কঃ অবশেষে র‍্যাবের খাঁচায় সাহেদ করিম। প্রতারণার ‘আইডল’ বহুরূপী সাহেদ নৌকা করে নদী পাড়ি দিয়ে পালিয়ে ভারত যাওয়ার সময় বুধবার (১৫ জুলাই) ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদীর তীর সীমান্ত এলাকা থেকে তাকে বোরকা পরিহিত অবস্থায় গ্রেফতার করা হয়।

এসময় তার কোমরে পিস্তল ছিল। র‍্যাব ধরেই তাকে হাতকড়া পড়ায়।