সিলেট নিউজ বিডি ডেস্ক: যুক্তরাষ্ট্রে গত একদিনে ৬৭ হাজার ৬৩২ জন নতুন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এটি এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় এমনটি জানিয়েছে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলীয় অংশে করোনার প্রকোপ উল্লেখযোগ্য হারে বেড়েছে।
ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৩৬ লাখ ১৬ হাজার ৭৪৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ১ লাখ ৪০ হাজার ১৪০ জন।
Sylhetnewsbd Online News Paper