৩১ জুলাই ঈদুল আজহা মধ্যপ্রাচ্যে

সিলেট নিউজ বিডি ডেস্ক: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। সোমবার ( ২০ জুলাই) সেখানে ছিল ২৯ জিলকদ। চাঁদ দেখা না যাওয়ায় বুধবার থেকে জিলহজ মাস শুরু হবে মধ্যপ্রাচ্যে।

সে হিসেবে জিলহজ মাসের ৯ তারিখে অর্থ্যাৎ ৩০ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত এবং ১০ জিলহজ অর্থ্যাৎ ৩১ জুলাই পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে মধ্যপ্রাচ্যে।