সিলেট নিউজ বিডি ডেস্ক: বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা ছিলেন কলকাতার বাঙালি মেয়ে রিয়া চক্রবর্তী। মুম্বাইয়ের বান্দ্রার একটি ফ্ল্যাটে স্বামী-স্ত্রীর মতো থাকতেন তারা। দুজনের সম্পর্ক এতটাই গভীর ছিল যে, সুশান্তকে নাকি মাঝেমধ্যেই রিয়া বলতেন, তার একটা ছোট্ট সুশান্ত চাই। যে দেখতে এবং হাবে ভাবে অবিকল সুশান্তের মতো হবে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এ কথা রিয়াই জানিয়েছেন।
তিনি বলেন, ‘বিয়ে নিয়ে অফিসিয়ালি কোনো দিনই আমাদের কথা হয়নি। তবে একটা কথা মাঝেমধ্যেই আমি ওকে খুব বলতাম। আমাদের মধ্যে ‘রানিং জোকস’ ছিল। বলতাম সুসি, আমার কিন্তু একটা ছোট্ট সুশান্ত চাই। ঠিক তোমার মতো। তোমার মতো দেখতে, তোমার মতো ব্যবহার, ছোট্ট সুসি।’
সুশান্ত মারা যাওয়ার পর থেকেই অভিনেতার পরিবার এবং নেটিজেনদের চোখে ‘ভিলেন’ হয়ে গেছেন রিয়া। তাকে কেন্দ্র করে প্রতিদিনই উঠে আসছে একের পর এক নতুন তথ্য। তিনি আদপে দোষী কিনা তা বর্তমানে অনুসন্ধান করছে সিবিআই। পুলিশ ও সিবিআই মিলে রিয়া কয়েক দফায় জেরা করা হয়েছে। কাজেই এখন সত্য উদঘাটনের আশায় গোটা ভারত।
Sylhetnewsbd Online News Paper