নিজস্ব প্রতিবেদকঃ- সারাদেশে অব্যাহত নারী ধর্ষণ, নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে ও নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ফেনীতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ’র উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে মানববন্ধনে সংগঠনের সাবেক সাধারন সম্পাদক জহিরুল ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে সাধারন সম্পাদক হাসনাত তুহিনের সঞ্চালনায় প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন, ফেনী জেলা বিএমএসএফ’র প্রতিষ্ঠাতা সভাপতি, কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার ও ফেনী প্রেসক্লাব সভাপতি জসীম মাহমুদ, ফেনী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এন এন জীবন, দৈনিক ফেনীর সময় এর নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিক, ফেনী প্রেসক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক আহসান উল্লাহ, মানবাধিকার সংগঠন সহায়’র সভাপতি মনজিলা মিমি, আর্য সাংস্কৃতিক সংগঠনের সাধারন সম্পাদক সমর দেবনাথ, পূবালীর টুটুল দাস, সংগঠনের কোষাধ্যক্ষ নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দিন ফরাজী, বিএমএসএফ’র দাগনভূঞা উপজেলার সভাপতি এম এম সোহেল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ফুলগাজী উপজেলার সভাপতি কবির আহমেদ নাছির, লাকো কন্ঠের ফেনী জেলা প্রতিনিধি এসএস খোকন, সিএসটিভি নিউজএর নিউজ প্রেজেন্টার রাত্রী শর্মা ও ফারজানা আক্তার টুম্পা প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সদস্য সৈয়দ মনির আহাম্মদ, সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আলম মামুন, ঝন্টু মজুমদার, লিয়াকত হোসেন, মো: ডালিম, ফরিদ আহাম্মদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে সারাদেশে অব্যাহত ধর্ষণ, নারী-শিশু নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
Sylhetnewsbd Online News Paper