সেলিমের মৃত্যুতে সিলেট নিউজ বিডি ডট কম পরিবারের শোক

নিজস্ব প্রতিবেদকঃ প্রবীন সাংবাদিক আজিজ আহমদ সেলিম মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট নিউজ বিডি ডট কম এর সম্পাদক আশরাফুর রহমান জুয়েল, ব্যবস্থাপনা সম্পাদক আব্দুর রশিদ রাশেদ, নির্বাহী সম্পাদক ইসলাম উদ্দিন, বার্তা সম্পাদক জাকিয়া জান্নাত।

তারা এক শোক বার্তায় বলেন তার মৃত্যুতে সিলেটের সাংবাদিকতা অঙ্গনে যে ক্ষতি হয়েছে তা অপুরণীয়।

তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, রোববার রাতে সাড়ে ৮টার দিকে সিলেটের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাদিন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ৮ অক্টোবর সিএমএইচে ভর্তি হন সেলিম।

সিলেট থেকে প্রকাশিত দৈনিক উত্তরপূর্ব’র প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিম টানা দুইবার সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বিটিভি’র সিলেট প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এরআগে দৈনিক যুগভেরী’রও সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।

সাংবাদিকতার পাশপাশি সচেতন নাগরিক কমিটি (সনাক) সিলেটেরও সভাপতির দায়িত্বে ছিলেন আজিজ আহমদ সেলিম।