সিলেট নিউজ বিডি ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। তারা দুজনেই নিজ নিজ বাসায় আইসোলেশনে আছেন।
বুধবার নিজেই সংবাদ মাধ্যমকে টেলিফোন করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন। করোনা আক্রান্ত হওয়ার কারণে নাইজারে অনুষ্ঠেয় ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে পারেননি তিনি। ২৫ নভেম্বর বুধবার তার নাইজারের উদ্দেশে দেশ ছাড়ার কথা ছিল।
Sylhetnewsbd Online News Paper