উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় আজ ২৫শে নভেম্বর রোজ বুধবার বিকেল ৩টায় উজিরপুর ডাব্লিউ বি ইউনিয়ন ইনস্টিটিউশন মাঠে কয়েক হাজার দর্শকদের উপস্থিতিতে প্রথমে গোপালগঞ্জ জেলা কাবাডি একাদশ ও বরিশাল জেলা কাবাডি একাদশ (পুরুষ) কাবাডি খেলা অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ একাদশকে ২৪-১৭ পয়েন্টে পরাজিত করে বরিশাল জেলা একাদশ চ্যাম্পিয়ান হয়। কাবাডি ২৪-১৯ পয়েন্ট একাদশ বরিশাল নারী কাবাডি একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়। এ সময়ে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল ২ আসনের সংসদ সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি শাহে আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াসউদ্দিন বেপারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনতি বিশ্বস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, যুবলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র হেমায়েত উদ্দিন হিমু প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper