সিলেট নিউজ বিডি ডেস্কঃ অনুমতি ছাড়া ঢাকা মহানগরীতে যে কোনো ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পূর্বানুমতি ছাড়া কেউ এমন কার্যকলাপে জড়িত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।
বুধবার (২ ডিসেম্বর) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। ঢাকা মহানগরীর নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিতে যেকোনো সভা-সমাবেশ ও গণজমায়েত থেকে বিরত থাকার এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানানো হয়।
Sylhetnewsbd Online News Paper