সিলেট নিউজ বিডি ডেস্কঃ সোশ্যাল মিডিয়ায় ভীষণরকমভাবে অ্যাক্টিভ শাহরুখ খান কন্যা। ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের বেশ নতুন কিছু ছবি শেয়ার করেছেন সুহানা খান। ছবিতে এই স্টারকিডকে বেশ প্রানোচ্ছ্বল দেখাচ্ছে। সাদা টি-শার্টে, একদম মেকআপহীন লুকে ছবি পোস্ট করতে দেখা যায় সুহানা খানকে।
ছবি পোস্ট করে ছোট্ট ছোট্ট ক্যাপশনে সুহানা লেখেন, ‘খোলা চোখ’ এবং ‘বন্ধ চোখ’- বুঝতে পারছ?’ যদিও কাকে উদ্দেশ্য করে ঠিক কী বোঝাতে চাইলেন শাহরুখ-গৌরীর একমাত্র কন্যা তা স্পষ্ট নয়। আপাতত নিউইয়র্কে রয়েছেন সুহানা।
বলিউডে পা রাখেননি তিনি। তবে স্টাইল স্টেটমেন্ট দিয়ে চর্চার শিরোনামে থাকেন হামেশাই। সামাজিক মাধ্যমে তাঁর অজস্র ফলোয়ার্স। ব্রিটিশ যুক্তরাজ্যের আরডিংলে কলেজের পর আপতত নিউইয়র্কে পড়াশোনা করছেন সুহানা খান।
হিন্দুস্তান টাইমসে দেওয়া সাক্ষাৎকারে শাহরুখ খান জানিয়েছিলেন, সুহানা অভিনয় করতে চান। তার জন্য তাঁকে তিন-চার বছর অভিনয় শিখতে হবে, যদি সে সত্যিই অভিনয় করতে চায়। অভিনেতা এও জানিয়েছেন, ইন্ডাস্ট্রির তাঁর অনেক বন্ধুই মনে করেন তাঁর ছেলে-মেয়েদের কাল থেকে অভিনয় করা উচিত। তবে তিনি বিশ্বাস করেন পড়াশোনা শেষ করা সবচেয়ে বেশি জরুরি, তারপরই কেরিয়ার গড়াতে মন দেবে সুহানা।
Sylhetnewsbd Online News Paper