সিলেট নিউজ বিডি ডেস্কঃ মহামারি করোনা ভাইরাসের নতুন ধরণ (স্ট্রেইন) পাওয়া গেছে যুক্তরাজ্য ও আফ্রিকার বিভিন্ন দেশে। সেখান থেকে দ্রুত ভাইরাসটি অন্যান্য দেশে ছড়িয়ে পড়ছে। এখন পর্যন্ত যুক্তরাজ্যের স্ট্রেইন পাওয়া গেছে ৭০টি দেশে এবং আফ্রিকারটি পাওয়া গেছে ৩১টি দেশে। গতকাল বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
তারা জানায়, জানুয়ারির ২৫ তারিখ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী যুক্তরাজ্য থেকে ছড়িয়ে পড়া করোনার নতুন স্ট্রেইন এখন পর্যন্ত ৭০টি দেশে পাওয়া গেছে। এই স্ট্রেইনের নাম দেয়া হয়েছে ভিওসি ২০২০১২/০১। যা পূর্ববর্তী করোনা থেকে কয়েকগুণ দ্রুত ছড়িয়ে পড়ে। গত সপ্তাহেই এই স্ট্রেইন ১০টি নতুন দেশে ছড়িয়ে পড়েছে।
ডব্লিউএইচও তাদের বিবৃতিতে বলে, আফ্রিকাতে অন্য একটি স্ট্রেইন পাওয়া গেছে। যার নাম দেয়া হয়েছে ৫০১ওয়াই.ভি২। এক সপ্তাহ আগেও এই স্ট্রেইন ৮টি দেশে এর অস্তিত্ব ছিল। কিন্তু এখন ৩১টি দেশে এর উপস্থিতি পাওয়া গেছে।
Sylhetnewsbd Online News Paper