সিলেট নিউজ বিডি ডেস্কঃ করোনা মহামারির কারণে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে বিষয়টি সাংবাদিকদের তিনি নিজেই নিশ্চিত করেন।
নোটিশ পাওয়ার সাতদিনের মধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত বাতিল করে বিজ্ঞপ্তি প্রকাশ ও প্রচার করতে বলা হয়েছে। এছাড়া করোনার পুরো সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে অনলাইনে শতভাগ ক্লাস নেওয়ার পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে।
করোনা সংক্রমণ রোধে গত বছর ১৭ মার্চ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। এরপর দফায় দফায় ছুটি বাড়ানো হয়।
সম্প্রতি শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন, করোনা পরিস্থিতি যদি আর খারাপ না হয়, তাহলে আসছে ফেব্রুয়ারির মাঝামাঝি দেশের সব স্কুল-কলেজ খুলে দেওয়া হবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় খুলতে ৪ ফেব্রুয়ারির মধ্যে পরিচ্ছন্নতার কাজ শেষ করতে বলা হয়েছে।
Sylhetnewsbd Online News Paper