১নং উমরপুর ইউনিয়ন নির্বাচনে ৮নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে মোঃ ফজলু মিয়া কে দেখতে চায় এলাকাবাসী।ওসমানীনগর উপজেলার সহ উমরপুর ইউনিয়ন এর বড় ইসবপুর গ্রামের ৮নং ওয়ার্ড এর মেম্বার পদপ্রার্থী হিসেবে ব্যাপক জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন সাংবাদিক ও সমাজ সেবক কর্মী মোঃ ফজলু মিয়া।

জনসেবার কারণে সাধারণ মানুষের কাছে তিনি আস্থাভাজন ব্যক্তি হিসেবে ব্যাপক সু-পরিচিতি লাভ করেছেন এবং একজন উদীয়মান তরুণ সাংবাদিক হিসেবে।জনপ্রতিনিধি না হয়েও দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়। সাধ্য অনুযায়ী সাহায্য করেছেন সাধারণ মানুষের।করোনার এই মহা দুর্যোগে তিনি শুরু থেকে তিনি তার সাধ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে গেছেন।তিনি নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করে দিতে চান।
স্থানীয় সাধারণ জনগণ বলেন, তিনি তাদের সকল বিপদে আপদে এগিয়ে আসেন। রাত-দিন যখনই চাই আমরা তাকে পাশে পাই।আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে তরুণ সমাজসেবক মোঃ ফজলু মিয়া কে মেম্বার হিসেবে দেখতে চাই।
Sylhetnewsbd Online News Paper