সিলেট নিউজবিডি ডেস্ক:বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, শাবিপ্রবির আয়োজনে, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, বাংলাদেশর স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরবর্তীতে কিন স্কুলের ৮০ জন শিক্ষার্থীদের জন্য এক বছরের জন্য প্রয়োজনীয় শিক্ষা সহায়ক সামগ্রী (১ টি হোয়াইট বোর্ড, রং পেন্সিল, কাঠ পেন্সিল, রাবার, শার্পনার, স্কেল, মার্কার, ডাস্টার) কিনের সভাপতি, সাধারণ সম্পাদক ও শিক্ষার্থীদের হাতে প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, শাবিপ্রবির উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য প্রধান প্রকৌশলী সৈয়দ হাবিবুর রহমান, ড. খন্দকার মোহাম্মদ মমিনুল হক, সভাপতি মো. জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক রাসেন্দ্র চন্দ্র দাস, সহ-সভাপতি মো. সাইদুর রহমান ভূইয়া মিঠু, আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী শিশির, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজন চন্দ্র বর্ধন, ক্রীড়া সম্পাদক আব্দুর রহমান মুন্সি, সদস্য মোহাম্মদ সাইফুল আলম সাদিক প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper