নিজস্ব প্রতিবেদক: কৈশোর পেরিয়ে এখনো তারুন্যে পা রাখেন নি মোয়াজ্জেম হাসান। সিলেট ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের দশম শ্রেনীর ছাত্র তিনি । করোনা সংকট না থাকলে এতদিনে হয়তো এসএসসি পরীক্ষাটাও দেওয়া হয়ে যেতো। একজন মডেল হিসেবে বলা চলে একদমই অল্প বয়স। তবে এই অল্প বয়সেই স্কুল পড়ুয়া এই কিশোরের স্বপ্ন দেশ সেরা মডেল হওয়ার।
সেই স্বপ্ন পুরনের এক ধাপ এগিয়ে গেলেন হাসান৷ মন যাতনা খ্যাত শিল্পী রাজন খানের ৪৩ তম গানের গানের মিউজিক ভিডিওর মডেল হয়েছেন তিনি । এর মাধ্যমে মডেল হওয়ার স্বপ্নে এসেছে প্রথম পুর্নতা।

সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে রাজনের গান বল ভালোবাসা। সেখানে মডেল হিসেবে কাজ করেছেন নবাগত মোয়াজ্জেম হাসান ও নবাগতা মাইশা রহমান। দুজনের কাজেই মুগ্ধ মিউজিক ভিডিওটির পরিচালক ইয়াসিন বিন আরিয়ান। রোমান্টিক ঘরনার এই গানে হাসানের পারফরম্যান্সকে আপ টু মার্ক মনে হয়েছে তার। প্রথম কাজে সাবলিল উপস্থাপনা তাই দিচ্ছে একজন বড় শিল্পী হওয়ার প্রতিশ্রুতি।
চার মিনিটের এই গানের দৃশ্য ধারন করা হয়েছে মৌলভিবাজার শ্রীমংগলের সুন্দর কিছু লোকেশনে। সিলেটের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য ক্যামেরার চোখে ফুটে উঠেছে দারুনভাবে। ইতিমধ্যে গানটি পেয়েছে সুধী মহলের প্রশংসাও।
দেশীয় গানের জগতের অস্থির সময়েও এমন কাজের মাধ্যমে এগিয়ে যেতে চান হাসান। তার আদর্শ মডেল নোবেল। ব্যাক্তি জীবনে নোবেলের মত একজন ভাল মানুষ হয়ে দেশের সেবা করতে চান তিনি। হাসান এর মডেলিং ভিডিও দেখতে নিচের লিংকে ক্লিক করুনঃ
Sylhetnewsbd Online News Paper