ওসমানীনগরে ১৫০ গ্রাম গাঁজা সহ একজন গ্রেফতার

সিলেটর ওসমানীনগরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এর উপ- পরিদর্শক কাঁকন রায়ের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গাঁজা সহ একজনকে আটক করা হয়েছে।
২২ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুর ১ টায় উপজেলার সাদীপুর ইউনিয়নের, উপর তাজপুর গ্রামের মৃত মনফর আলীর ছেলে মোঃ ছুরত আলী(৪৫) কে সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর ব্রিজের উত্তর পাশ থেকে ১৫০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়া। যাহার আনুমানিক অবৈধ মূল্য ৪ হাজার টাকা।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে কাঁকন রায় বলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সনের ৩৬(১) ধারায় ওসমানীনগর থানায় মামলা রুজু করে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাটানো হয়েছে।