রোজিনা ইসলামকে হেনস্তা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বড়লেখায় মানববন্ধন

মস্তফা উদ্দিন,বড়লেখাঃ অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে হেনস্তার প্রতিবাদ এবং মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন করেছে মৌলভীবাজারের বড়লেখা প্রেসক্লাব।

বুধবার (১৯ মে) দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।

ঘন্টাব্যাপী চলা মানববন্ধন থেকে বক্তারা, সাংবাদিক রোজিনা ইসলামের নিঃস্বর্ত মুক্তি ও দোষিদের শাস্তি দাবী করেন। পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইনসহ জন হয়রানীমূলক কালো আইনগুলো বাতিলের দাবী জানানো হয়।

প্রেসক্লাবের সভাপতি,সংবাদ পত্রিকার প্রতিনিধি অসিত রঞ্জন দাসের সভাপতিত্বে ও দৈনিক ইত্তেফাক বড়লেখা প্রতিনিধি তপন কুমার দাসের পরিচালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক,সমকাল প্রতিনিধি এডভোকেট গোপাল দত্ত, আমাদের সময় পত্রিকা প্রতিনিধি ইকবাল হোসেন স্বপ্ন, এটি এন বাংলা যুক্তরাজ্য ব্যুরো চিফ কায়ছারুল ইসলাম সুমন,যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি সুলতান আহমদ খলিল, সকালের সময় প্রতিনিধি ময়নুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতি সভাপতি লুৎফর রহমান চুন্নু, নজরুল একাডেমির উপদেষ্টা জুনেদ রায়হান রিপন,উপজেলা স্কাউটের যুগ্ম সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন।

এছাড়া যুগান্তর প্রতিনিধি আব্দুর রব, কালের কন্ঠ প্রতিনিধি লিটন শরিফ, ভোরের কাগজ প্রতিনিধি মিজানুর রহমান,উত্তরপূর্ব প্রতিনিধি জালাল আহমদ, সিলেটভিউ প্রতিনিধি এ,জে লাভলু, সাংবাদিক মোহাম্মদ মস্তফা উদ্দিন,আদিব মজিদ,রিপন দাস,নিরাপদ সড়ক চাই এ-র উপজেলা সভাপতি তাহমিদ ইরশাদ রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় বিভিন্ন সামাজিক সংগঠন, মানববন্ধন ও প্রতিবাদ সভায় একাত্মতা পোষন করেন।