সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর দিকনির্দেশনায় ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিকের নেতৃত্বে থানা পুলিশের একটি দল গতকাল শুক্রবার (১৮ জুন) রাত অনুমান ১১.৩০ ঘটিাকার সময় ৪ নং বুরুঙ্গা ইউপির অন্তর্গত পূর্ব তিলপাড়া গ্রামের জনৈক আতিকুর রহমানের বসত ঘরে অভিযান চালিয়ে গাজাঁর আসর থেকে ওসমানীনগর থানার প্যায়ারাপুর গ্রামের মৃত লাল মিয়ার পুত্র ফয়ছল মিয়া (৩৫) নামক ডাকাতসহ মোট ১৪ জনকে গ্রেফতার করে।
এ প্রসঙ্গে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো: লুৎফর রহমান জানান, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে ওসমানীনগর থানা পুলিশ জুয়া ও মাদক বিরোধী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।এরই ধারাবাহিকতায় গত রাতে অভিযান চালিয়ে ডাকাতসহ ১৪ জনকে গ্রেফতার করেছে ওসমানীনগর থানা পুলিশ।
Sylhetnewsbd Online News Paper