ওসমানীনগরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

সিলেটের ওসমানীনগরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী তুরন মিয়াকে গ্রেফতার করেছে ওসমানীনগর থানা পুলিশ। সাজাপ্রাপ্ত পলাতক আসামী তুরন মিয়া উপজেলার দয়ামীর ইউনিয়নের চক মন্ডল কাপন প্রকাশিত মোহাম্মদপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে। সে দীর্ঘদিন থেকে পলাতক ছিল।
১ আগষ্ট ( রবিবার) বিকাল ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে ওসমানীনগর থানার এস আই সুমন, আব্দুর রহিম,সুবিনয় বৈদ্য, কমলাকান্ত ও নাছির সহ একদক দল পুলিশ অভিযান পরিচালনা করে তাজপুর ইউনিয়নের খাসিপাড়া থেকে তাকে গ্রেফতার করেছে।