আসন্ন ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের ওসমানীনগর উপজেলার ১ নং উমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এইচ. এম রায়হান আহমদের নির্বাচনী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলার উমরপুর ইউনিয়নের সিকন্দরপুর গ্রামে নিজ বাড়িতে নির্বাচনী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সাবেক বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দাল মিয়া। উপজেলা কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুমান হোসাইন ও উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য শিপু আহমদের যৌথ পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী (সতন্ত্র)হাফিজ রায়হান আহমদ।

সভায় বক্তারা বলেন, তরুন সমাজ সেবক হাফিজ রায়হান আহমদ নিজ উদ্যোগে ইতিমধ্যে এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন। উমরপুরবাসী উন্নয়নে বিশ্বাসী। যারা উমরপুরে উন্নয়ন করবে তাকেই উমরপুরবাসী জনপ্রতিনিধি নির্বাচন করবে। করোনা কালিন সময়ে রায়হান আহমদ জীবনের ঝুঁিক নিয়েও অসহায়দের পাশে ছিলেন। তিনি সততা ও নিষ্ঠার সাথে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। সকলের বিশ্বাস হাফিজ রায়হান নির্বাচিত হলে সততার সাথে এলাকার উন্নয়নসহ শান্তিশৃঙ্খলায় কাজ করে যাবেন। তাই আসন্ন উমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল মত নির্বিশেষে রায়হান আহমদকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানিয়ে বক্তারা আরো বলেন, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহন করে রায়হান আহমদ সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হলেও এবার রায়হান আহমদের বিজয় নিশ্চিত করতে উমরপুরের জনসাধারণকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবে। উপমরপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডবাসীর উদ্যোগে আয়োজিত নির্বাচনী আলোচনা সভায় বক্তব্য রাখেন, হিরন মিয়া, হাজী অনু মিয়া, নিজাম মিয়া, সাবেক ইউপি সদস্য আব্দুর রব, তুরণ মিয়া, খেলু মিয়া, ওয়াহিদ উল্যা, আব্দুর রব, নুরুল মিয়া, আতাউর রহমান, আব্দুল আজিজ, তাজিল খান,আব্দুর রব, হাজী ধন মিয়া, চমক আলী প্রমুখ। আলোচনা সভা শেষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন রংবরং জামে মসজিদের ইমাম আহমদ আলী।
Sylhetnewsbd Online News Paper