জাতীয় সমাজসেবা দিবস উদযাপন ও র‍্যালী অনুষ্টিত ওসমানীনগরে

সিলেটের ওসমানীনগরে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।’মুজিব বর্ষের সফলতা,ঘরেই পাবেন সকল ভাতা’এই প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে রবিবার নবনির্মিত উপজেলা পরিষদের হলরুমে সভা শেষে উপেজলা প্রশাসন প্রাঙ্গনে র‍্যালী অনুষ্টিত হয়।উপজেলা নির্বাহী অফিসার নীলিমা রায়হানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী।উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়তি দত্তের পরিচালনায় আয়োজিত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজীব দাশ পুররকায়স্থ,উপজেলা ভাইস চেয়ারম্যান গয়াস মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুসলিমা আক্তার চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আতাউর রহমান,সহ-সভাপতি আব্দাল মিয়া,সাংগঠনিক সম্পাদক আনা মিয়া, উপজেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী , সাংবাদিক ফজলু মিয়া, সাংবাদিক এমদাদুর রহমান খান,সাংবাদিক আবুল কালাম আজাদ, ইউনিয়ন সমাজসেবা কর্মকর্তা এস এম মশিউর আলম মুছা, স্বপ্না দেবী, সান্না বেগম,জেলা মোটরসাইকেল ইঞ্জিনিয়ার এসোসিয়েশনের সাদিকুর রহমান সাদেক, সহ আরো অনেকে। অনুষ্ঠানে সাংবাদিক জনপ্রতিনিধি,উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।