সিলেট নিউজ বিডি ডেস্কঃ রানি দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে আরোহনের ৭০ বছর উপলক্ষ্যে ব্রিটেনসহ বিশ্বের নানা প্রান্তে বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এবার ৫০০০ বছরের পুরনো স্থাপত্য স্টোনহেন্জে রানির ছবি ফুটিয়ে তোলা হয়েছে। আট দশকে রানির আটটি ছবি দিয়ে এই প্রদর্শনীটি করা হয়।
দাতব্য প্রতিষ্ঠান ইংলিশ হ্যারিটেজ এই উদ্যোগ নেয়। সেটির ভিডিও সোমবার তারা টুইটারে পোস্ট করেছে। প্রত্যেক দশক থেকে একটি করে মোট আটটি ছবি বাছাই করে সেগুলো যুক্তরাজ্যের জনপ্রিয় স্থাপত্যটিতে ফুটিয়ে তোলা হয়। রানির প্রতি শ্রদ্ধা জানাতেই এই উদ্যোগ।
সূত্র : সিএনএন
Sylhetnewsbd Online News Paper