সিলেট নিউজ বিডি ডেস্কঃ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) চার পরিচালকসহ পাঁচ কর্মকর্তাকে একযোগে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। র্যাব মহাপরিচালক (ডিজি) ব্যারিস্টার হারুন অর রশিদের রোববার সই করা এক আদেশে এ বদলি করা হয়।
র্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মুনীম ফেরদৌসকে লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এবং র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল ফিরোজ কবীরকে র্যাব-৫ এর অধিনায়ক করা হয়েছে।
বদলি আদেশে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আরাফাত ইসলামকে র্যাব-৮ এর অধিনায়ক, র্যাব-৪ এর অধিনায়ক লে. কর্নেল আব্দুর রহমানকে র্যাব সদর দফতরের অপারেন্স উইংয়ের পরিচালক, র্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল কাজী যুবায়ের আলম শোভনকে র্যাব-৩ এর অধিনায়ক করা হয়েছে।
Sylhetnewsbd Online News Paper