সিলেট নিউজ বিডি ডেস্কঃ অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ফাইনালে ওঠেছিল স্পেন। শিরোপা জয়ের লড়াইয়ে সেই ধারা অব্যাহত রেখে শিরোপা নিজেদের করে নিয়েছে স্প্যানিশরা। ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ১২ ইউরোপ সেরার মুকুট নিজেদের করে নিলো স্পেন।
রোববার (১৪ জুলাই) অলিম্পিয়াস্টাডিয়ন বার্লিন স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে নামে দু’দল। ম্যাচের ১২ মিনিটে বাম দিক থেকে আক্রমণে ওঠে স্পেন। ডি বক্সের ভেতর থেকে উইলিয়ামসের নেওয়া শট রুখে দেন ইংলিশ ডিফেন্ডার।
এরপরও আধিপত্য বিস্তার করে খেলতে থাকপ স্পেন। অন্যদিকে নিজেদের গুছিয়ে নিয়ে আক্রমণে যায় ইংল্যান্ড। তবে তাদের আক্রমণ আটকে যায় অ্যাটাকিং থার্ডে। শেষ পর্যন্ত গোলশূন্য সমতায় থেকে বিরতিতে যায় দু’দল।
বিরতি থেকে ফিরেই গোলের দেখা স্পেন। ম্যাচের ৪৭ মিনিটে ডেড লক ভাঙ্গেন উইলিয়ামস। তার গোলে ম্যাচে লিড নেয় স্প্যানিশরা। পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে ইংল্যান্ড। একের পর এক আক্রমণ করতে থাকে তারা।
ম্যাচের ৭৩ মিনিটে সমতায় ফেরে ইংল্যান্ড। ডি বক্সের বাইরে থেকে জোড়ালো শটে বল জালে জড়ান বদলি নামা পালমার। তার গোলে ম্যাচে ফিরে ইংল্যান্ড।
এরপর ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে যাচ্ছিলো তখন আবারও গোলেট দেখা পায় স্পেন। চমৎকার ফিনিশিংয়ে বল জালে জড়ান মাইকেল ওয়ারজাবাল। তার গোলে ফের লিড পায় স্পেন। এরপর আক্রমণ করেও গোল করতে ব্যর্থ হয় ইংল্যান্ড। শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে শিরোপা উৎসবে মাতে স্পেন।.
ইউরোর চলতি আসরে গোল্ডেন বুটের দৌড়ে আছেন ৬ জন।
সাধারণত সর্বোচ্চ গোলদাতার হাতেই উঠে গোল্ডেন বুট। তবে যদি একাধিক ফুটবলার সর্বোচ্চ সংখ্যক গোল করেন তাহলে তাদের অ্যাসিস্ট সংখ্যা বিবেচনায় (২০২০ নিয়ম অনুযায়ী) নেওয়া হয়। তবে এবার সেই নিয়মে এসেছে বদল। উয়েফা জানিয়েছে, ফাইনালে যদি এককভাবে কোনো ফুটবলার সর্বোচ্চ গোলে এগিয়ে যেতে না পারেন, তবে ছয়জনের হাতেই উঠবে গোল্ডেন বুট।
চলতি আসরে এখন পর্যন্ত ছয়জন সর্বোচ্চ ৩টি করে গোল করেছেন। সে তালিকায় থাকা দুজন ইংল্যান্ডের হ্যারি কেইন ও স্পেনের দানি ওলমো খেলবেন ইউরোর ফাইনালে। এই দুজনের যেকোনো একজনের গোল্ডেন বুট জেতার সম্ভাবনা বেশি।
তবে যদিও তাদের কেউ গোল না পান, কিংবা দুজনই সমান গোল করে সর্বোচ্চ গোলদাতা হন, তাহলে দুজনেই পাবেন গোল্ডেন বুট। আর যদি কেউ গোলের দেখা না পান তবে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার উঠবে ৬ জনের হাতে। কেইন-ওলমো ছাড়া সর্বোচ্চ তিনটি করে গোল করেছেন আরও চারজন। তারা হচ্ছেন– নেদারল্যান্ডসের কোডি গাকপো, জর্জিয়ার জর্জেস মিকাউতাজে, জার্মানির জামাল মুসিয়ালা ও স্লোভাকিয়ার ইভান শ্রাঞ্জ।
Sylhetnewsbd Online News Paper