বিশ্ব থেকে বিচ্ছিন্ন বাংলাদেশ

সিলেট নিউজ বিডি ডেস্কঃ বাংলাদেশে বৃহস্পতিবার রাত নয়টা থেকে হঠাৎ করেই ইন্টারনেট সেবা পাওয়া যাচ্ছে না। ব্রডব্যান্ড ইন্টারনেট এবং মোবাইল ইন্টারনেটসহ কোন ধরনের ইন্টারনেট সার্ভিসই পাওয়া যাচ্ছে না। ব্রডব্যান্ড ইন্টারনেট না থাকায় নিউজ আপডেটও বিঘ্নিত হচ্ছে।

এছাড়া ঢাকার বিভিন্ন স্থান থেকেও একই ধরনের খবর পাওয়া যাচ্ছে। রাত সাড়ে আটটা থেকে ইন্টারনেটের গতি ধীর হওয়া শুরু করে।এরপর নয়টা থেকে একেবারেই বন্ধ হয়ে যায়। একাধিক ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার সেবা বিঘ্নিত হওয়ার এ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এর পেছনে কোন কারণ তারা বলেননি এবং কখন নাগাদ ইন্টারনেট পাওয়া যাবে সে বিষয়ে কিছু জানাতে পারেন নি তারা। দেশের বিভিন্ন জেলায় ও একই অবস্থার খবর পাওয়া যাচ্ছে।

গত কয়েকদিনের চলমান কোটা আন্দোলনের সহিংসতামূলক ঘটনার সময় বুধবারও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ বিভিন্ন স্থানে ব্যাহত ছিল ইন্টারনেট সেবা।