সিলেট নিউজ বিডি ডেস্কঃ বঙ্গোপসাগরের সেন্টমার্টিন দ্বীপের অদূরে বাংলাদেশের মাছ ধরার ট্রলারে মিয়ানমার থেকে গুলিবর্ষণে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জেলে। এ সময় ৬০ মাঝি-মাল্লাসহ ৪ ট্রলার অপহরণ করে মিয়ানমারের নিয়ে গেছে দেশটি নৌবাহিনী। তবে তাদেরকে বৃহস্পতিবার দুপুরে ছেড়ে দিয়েছে বলে জানিয়েছে ট্রলার মালিকেরা।
কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের বাসিন্দাদের মালিকাধীন ট্রলারে এ ঘটনা ঘটে। ট্রলার মালিকরা জানিয়েছেন, বুধবার দুপুরে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ পশ্চিমের মৌলভীর শিল নামের বঙ্গোপসাগরের মোহনায় এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ হয়ে নিহত জেলে মো. ওসমান শাহপরীর দ্বীপের কোনারপাড়া এলাকার বাচু মিয়ার ছেলে। তিনি শাহপরীরদ্বীপের বাজারপাড়া এলাকার সাইফুল কোম্পানির মালিকাধীন ট্রলারের জেলে।
গুলিবিদ্ধ হয়ে আহত ৩ জেলেও ওই ট্রলারের। তবে তাদের নাম ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি।
Sylhetnewsbd Online News Paper