ঘুরে আসতে পারেন লন্ডন শহরের পাশেই উইল্যান লেক

সিলেট নিউজ বিডি ডেস্কঃ কাজে মন বসছে না, পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন ইংল্যান্ডের লন্ডন শহরের পাশেই মিল্টন কিংস সিটিতে অবস্থিত উইলেন লেক, স্থানীয়ভাবে উইলেন লেক নামে পরিচিত, এক অনন্য প্রাকৃতিক রূপে পরিণত হয়ে উঠেছে উইল্যান লেক। স্বচ্ছ নীল জল এ লেককে আরো আকর্শনীয় করে তুলেছে।

উইলেন লেক মিল্টন কিংস টাউন এর কাছেই, লেকে স্বচ্ছ নীল জল ও আশপাশের গাছ গাছালীর সৌন্দর্য এক অন্য মহিমায় ধরা দেয়।

লন্ডন ইউসটন ষ্টেশন থেকে ট্রেন যোগে সরাসরি মিল্টন কিংস এসে টেক্সিতে মাত্র ১০ মিনিটে পৌঁছতে পারবেন গন্তব্যে। তবে সরাসরি বাস দিয়ে ইংল্যান্ডের যেকোন জায়গা থেকে মিল্টন কিংস কোচ ষ্টেশনে এসে পায়ে হেটে মাত্র ৫ মিনিটেই আসতে পারবেন উইলেন লেক।

সত্যি বলতে আমি নিজেই ”উইলেন লেকের মত ইংল্যান্ডে আগে কখনো দেখিনি, যেন এখানে রঙ তুলির ছোঁয়ায় একটা চিত্র এঁকে রেখেছে। হাটার সুন্দর ফুটপাত, বাচ্চাদের জন্য বিনোদনের প্রর্যাপ্ত সুবিধা সহ স্বচ্ছ পানি—সব মিলিয়ে এক অদ্ভুত শান্তি মেলে এখানে। যারা প্রকৃতি ভালোবাসেন, তাদের জন্য এটা স্বর্গ।”

লেকের চারপাশে সবুজে ঘেরা পরিবেশ মুগ্ধ করেছে। এমন একটা জায়গা ঘুরতে এসে সত্যি মনটা জুড়িয়ে গেছে। আমি সবাইকে আহ্বান করবো অন্তত একবার হলেও উইলেন লেকে ঘুরে যেতে।

মোঃ আশরাফুর রহমান
উইল্যান লেক, মিল্টন কিংস থেকে ঘুরে এসে।