শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকার নিয়মমাফিক ঘুমের বিকল্প নেই। কিন্তু নিয়ম করে ঘুমানো তো দূরের কথা, অনেকের ঠিকমতো ঘুমই হয় না। অর্থাৎ রাতে স্বাভাবিক উপায়ে ঘুম আসে না। ঘুমের জন্য তাদের ওষুধের প্রয়োজন হয়।
ঘুমের ওষুধ মস্কিষ্কের চাপ হাল্কা করে ধীরে ধীরে ঘুমাতে সাহায্য করে। ডাক্তারের পরামর্শে এই ধরনের ওষুধ নেওয়া যেতে পারে।
কিন্তু ঘুমের জন্য ওষুধের ওপর পুরোপুরি নির্ভর হয়ে যাওয়াটা ক্ষতিকর। স্বেচ্ছায় প্রতিদিন ঘুমের ওষুধ খেলে অনেক রকম সমস্যা হতে পারে। জেনে নিন, স্বেচ্ছায় নিয়মিত ঘুমের ওষুধ খেলে কী কী সমস্যা হতে পারে।
* ব্যবহারে পরিবর্তন : ঘুমের ওষুধের নিয়মিত সেবন অনেক সময় মানুষের আচার-ব্যবহারে পার্থক্য তৈরি করতে পারে। মুড সুইং, খিটখিটে মেজাজ প্রভৃতি নানারকমের লক্ষণ দেখা দিতে পারে।
* বেশি মাত্রার ঘুমের ওষুধ : নিয়মিত ঘুমের ওষুধ খেতে খেতে ওই ধরনের ওষুধে শরীর অভ্যস্ত হয়ে যায়, ফলে একটা সময়ের পর ওষুধ শরীরে কাজ করা বন্ধ হয়ে যায়। তখন ওষুধের মাত্রা বাড়াতে হয়। দীর্ঘ সময় ধরে এমনটা চলতে থাকলে তা শরীরের জন্য ভয়ংকর হয়ে উঠতে পারে।
* অঙ্গপ্রত্যঙ্গকে খারাপ করে : দীর্ঘদিন ধরে নিয়মিত ঘুমের ওষুধ খেতে থাকলে তা শরীরের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গকে খারাপ করতে থাকে। শরীরের বর্জ্যও বিনা বাধায় শরীর থেকে বেরতে পারে না। ফলে দীর্ঘমেয়াদে তা শরীরকে অসুস্থই করে।
* তন্দ্রাচ্ছন্ন : যদি ভুল সময়ে আপনি ঘুমের ওষুধ খান তাহলে আপনার শরীরে তা প্রভাব ফেলতে পারে। যদি আগের দিন রাতে আপনি ঘুমের ওষুধ খাওয়ার পরেও ভালো ঘুম না হয়, তার প্রভাব পরেরদিন বেলা অবধি থাকতে পারে। কিংবা অনেক রাতে ওষুধ খেলেও পরের দিন সকাল পর্যন্ত তার ঘোর থাকতে পারে, অর্থাৎ তন্দ্রাচ্ছন্ন ভাব থাকতে পারে। বিশেষ করে গাড়ি চালানোর সময়, রাস্তা পারাপারের সময় বিপদে পরার আশংকা আরো বেড়ে যায়
* নেশা : নিয়মিত ঘুমের ওষুধ খেতে খেতে ওষুধের প্রতি একটা আসক্তি তৈরি হয়। ওষুধ ছাড়া ঘুমই হতে চায় না। তাই ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কখনোই ঘুমের ওষুধ খাওয়াটা বুদ্ধিমানের কাজ নয়।
* মৃত্যু : অতিরিক্ত ঘুমের ওষুধ মানুষের মৃত্যুর কারণ হতে পারে। আবার অনেক সময় অতিরিক্তি ঘুমের ওষুধ খেলে প্যারালাইসিস হয়ে যেতে পারে, কোমায় চলে যেতে পারে, স্মৃতিশক্তি হারিয়ে যেতে পারে।
* অবসাদ : ঘুমের ওষুধের কারণে, কারো কারো ক্ষেত্রে, মানসিক রোগের সমস্যা, চণ্ডালে রাগ, হতাশার মতো সমস্যা বাড়তে পারে।
সূত্র: ওয়ান ইন্ডিয়া
Sylhetnewsbd Online News Paper