ওসমনানরগরে নিসচা যুক্তরাজ্যে শাখার অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ

ওসমানীনগর উপজেলার উছমানপুর ইউনিয়নের রাঙ্গাপুর ভেড়াখাল ঈদগাহ মাটে বৃহস্পতিবার ( ৪ জুলাই ২০২২ ইং) নিরাপদ সড়ক চাই ( নিসচা ) যুক্তরাজ্যে শাখার অর্থায়নে বন্যায় ক্ষতিগ্রস্থ আটশতাধিক পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য বিতরণ কালে ধারাভাষ্যকার জুয়েল আহমদ নুরের পরিচালনায় আব্দুল মতিন চৌধূরীর সভাপতিত্ত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উছমানপুর উনিয়ন চেয়ারম্যান ওয়ালীউল্লাহ বদরুল।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি নেফা মিয়া, ইউপি সদস্য শাকির আহমদ চৌধূরী,সাবেক মেম্বার ফারুক আহমদ চৌধূরী।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক মেম্বার আনসার হুসেন, ব্যবসায়ী কুহেলুর রহমান চৌধূরী, দিহানুর রহমান সুজন, আল আমিন আনসারি, কাজী রায়হান, নাইম চৌধূরী, জুবেল, ফাহিম, নয়ন, পারবেছ, আলামিন, লোকমান প্রমূখ।