জামায়াত নিষিদ্ধে আইন করা হচ্ছে – আইনমন্ত্রী

ব শীঘ্রই জামায়াত নিষিদ্ধে আইন করা হচ্ছে। আসছে সংসদ অধিবেশনেই বিষয়টি উপস্থাপন করা হবে। পরবর্তিতে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে আইন কার্যকর করা হবে।

মঙ্গলবার বরিশালে বহুতল বিশিষ্ট চীফ জুডিশিয়াল ভবন নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে আলোচনা সভায় এ কথা বলেন সভার প্রধান অতিথি আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, দেশের বিচার বিভাগ আজ স্বাধীন।

স্বাধীন এ বিচার বিভাগকে আরো সমৃদ্ধ করার লক্ষ্যেই দেশের ৬৪ জেলায় নির্মাণ করা হচ্ছে চীফ জুডিশিয়াল বহুতল ভবন। পাশাপাশি পুরাতন ভবন গুলোতে মেরামত অথবা পূণঃনির্মাণ করা হচ্ছে।

মন্ত্রী বলেন, দেশের মানুষ এখন জানতে শুরু করেছে ‘অপরাধ করলেই সাজা হয়’। বঙ্গবন্ধুসহ দেশের বুদ্ধিজীবিদের হত্যার পর এই দেশে কোন এজাহার হয়নি। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এ হত্যগুলো বিচার কাজ শুরু হয়।

২০১০ সালের পর থেকে হত্যকারীদের বিচার, সাজা আর সাজা কার্যকর হতে শুরু করেছে। ঠিক তেমনি ভাবে ৭১’র ঘাতক, দালাল ও দোষরদের আজ বিচার হচ্ছে। তাও আবার এই বাংলার মাটিতে। বিচার কার্যকরও হচ্ছে। এই সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ের মধ্যেই এদের বিচার কার্য শেষ হবে। মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য দেশের আইনের শ্বাসন প্রতিষ্ঠা করা। তাই বিচার বিভাগের মর্যাদা, জনগনের কল্যান এবং আইনের শ্বাসন প্রতিষ্ঠায় সরকার নানাবিধি কাজ করে যাচ্ছে।

বরিশাল জেলা ও দায়রা জজ আদালের বিচারক মোঃ আনোয়ারুল হক’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সুপ্রীমকোর্টের সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, বরিশাল-২ আসনের সংসদ সদস্য এ্যাড. তালুকদার মোহাম্মাদ ইউনুচ, বরিশাল সদর আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ, বরিশাল-৩ আসনের সংসদ সদস্য এ্যাড. শেখ মোঃ টিপু সুলাতান, আইন মন্ত্রনালয়ের সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক, যুগ্ম সচিব (প্রশাসন) বিকাশ কুমার শাহা, উপ-সচিব (উন্নয়ন) সৈয়দ কামাল হোসেন, উপ-সচিব (প্রশাসন-১) মোঃ মাহাবুবুর রহমান, উপ-সচিব (প্রশাসন-২) মোঃ সোহেল আহম্মেদ, বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ গাউস, বরিশাল জেলা আইনজীবী সমিতির সফল সভাপতি এ্যাড. আনিচ উদ্দিন শহিদ সম্পাদক এ্যাড. কাজী মুনিরুল হাসান প্রমুখ। ১১ তালা বিশিষ্ট এ ভবন নির্মান কাজের ব্যয় ধরা হয়েছে ৩৭ কোটি টাকা।

সম্প্রতি আইন মন্ত্রনালয়ে এক টেন্ডারে অংশ গ্রহনের মাধ্যেমে এ ভবন নির্মান কাজ পায় ঢাকার পলি ইঞ্জিনিয়ারিং কেএসবিএল নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০১৮ সালের মাঝামাঝি সময়ের মধ্যে এ ভবনের ১১ তালা পর্যন্ত নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। বাকি এক তালা পরবর্তি সময়ে করা হবে এমনটাই জানা গেছে। এরআগে নির্মানাধিন ভবনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে হাইকোর্টে একটি মামলা বিচারাধীন ছিলো।

সম্প্রতি বরিশাল জেলা আইনজীবি সমিতির নেতৃবৃন্দের হস্তক্ষেপে জমি সংক্রান্ত ঐ মামলায় রায় আসে আদালত কতৃপক্ষের পক্ষে। হাইকোর্টের রায় পেয়ে বহু প্রতিক্ষার পর বরিশাল আদালত পাড়ায় নির্মিত হতে যাচ্ছে বহুতল বিশিষ্ট জুডিশিয়াল ভবন।

Leave a Reply

Your email address will not be published.