মাহা-ইমজা মিডিয়া কাপ ফুটবল টূর্ণামেন্টে অংশগ্রহণকারী দল সংবাদ টাইগার্সের বিশেষ মতবিনিময় সভা বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় সিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্টিত হয়েছে।
দলটির সহ-অধিনায়ক আব্দুল মুকিত অপির সভাপতিত্বে খেলোয়াড়দের সাথে টূর্ণামেন্টে দলের ম্যাচগুলো নিয়ে বিভিন্ন আলোচনা ও পরামর্শ করা হয়। দলের কোচরা খেলোয়াড়দের সাথে বিভিন্ন গেমপ্লান নির্ধারণ করেন।
দলের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধি আকাশ চৌধুরী বিগত একমাস যাবত খেলোয়াড়দের ঘাম ঝরানো প্রশিক্ষণের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পাশাপাশি তিনি প্রত্যাশা করেন দলের সকল খেলোয়াড়দের পরিকল্পনা ও পরিশ্রমের মাধ্যমে প্রতিটি ম্যাচে দল ভালো খেলা উপহার দিবে।
এছাড়াও সভায় সংবাদ টাইগার্সের চিফ কো-অর্ডিনেটর দীপু পুরকায়স্থ, সমন্বয়কারি আনিস রহমান, প্রধান কোচ জাহেদ আহমদ, কোচ শামসুল ইসলাম বক্তব্য রাখেন।
এসময় খেলোয়াড়দের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল বাতিন ফয়সল, ইয়াহইয়া ফজল, তামিম মজিদ, কামরুল ইসলাম, আশরাফুর রহমান জুয়েল, নওশাদ আহমদ, আবু বকর, ইয়াসিন আহমদ, নুর আহমদ, ইউনুস চৌধুরী, দলের অফিসিয়াল ফটোগ্রাফার সোয়েব আহমদ, দলের কর্মকর্তা বিমান তালুকদার, বিউটিফিকেশন পার্সন প্রদীপ কর, কর্মকর্তা এস আলমগীর উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে দলের দলের কর্মকর্তা, কোচ, খেলোয়াড়বৃন্দ এক নৈশভোজে মিলিত হন।
Sylhetnewsbd Online News Paper