গত বছরের ডিসেম্বরের কথা। ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ ও তার স্ত্রী প্রিসচিল্লা চ্যান একটি কন্যা সন্তাান লাভ করেন।
ম্যাক্সিমা চ্যান জুকারবার্গ নামের ওই মেয়ের জন্ম উপলক্ষে ফেসবুকের ৯৯ শতাংশ শেয়ার বিক্রি করে তা দাতব্য সংস্থায় দেয়ার প্রতিশ্রুতি দেন ওই দম্পতি।
ওই প্রতিশ্রুতির অংশ হিসেবে সম্প্রতি তারা সাড়ে ৯ কোটি ডলারের শেয়ার বিক্রি করে তা দাতব্য সংস্থায় দিয়েছেন। প্রতিশ্রুতির বাকী অর্থ ২০১৮ সালে মধ্যে দিয়ে দেবেন বলে জানিয়েছেন তারা।
চ্যান জুকারবার্গ ইনিশিয়েটিভ নামের ওই প্রতিষ্ঠানের মাধ্যমে তারা ওই অর্থ ব্যয় করবেন। আর এর প্রধান উদ্দেশ্য হবে শিশুদের সম-অধিকার প্রতিষ্ঠা।
এ ছাড়া মানবাধিকার রক্ষা, শিক্ষা, রোগ নিরাময় এবং মানুষের মাঝে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে শক্তিশালী সম্প্রদায় প্রতিষ্ঠার কাজেও ওই অর্থ ব্যয় করা হবে বলে জানানো হয়েছে।
Sylhetnewsbd Online News Paper