মানবতাবিরোধী অপরাধে দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার প্রতিবাদে সোমবার(০৫সেপ্টেম্বর) আধাবেলা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। এছাড়া রবিবার দোয়া-দিবসের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
শনিবার রাতে মীর কাসেমের ফাঁসি কার্যকরের পরপরই জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।
বিবৃতিতে শফিকুর রহমান অভিযোগ করেন, ‘সরকার প্রতিহিংসার বশবর্তী হয়ে মীর কাসেম আলীকে ষড়যন্ত্রমূলকভাবে রাত সাড়ে ১০টা ৩০ মিনিটে ফাঁসি দিয়ে হত্যা করেছে। এ ঘটনা আবারও বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।’
Sylhetnewsbd Online News Paper