অভিনয়ের জন্য প্রতিদিন এক কোটি টাকা নেওয়াটা অধিকাংশ বলিউড তারকার কাছেই অভাবনীয়। কিন্তু এবার সেই পারিশ্রমিকই পাচ্ছেন অক্ষয় কুমার।
বর্তমানে ‘জলি এলএলবি টু’ সিনেমার কাজ চলছে। সিনেমাটির পার্ট ওয়ানে নায়ক ছিলেন আরশাদ ওয়ারসি। কিন্তু সিনেমাটির দ্বিতীয় ভাগে আরশাদের জায়গায় এসেছেন অক্ষয়। সুভাষ কাপূর পরিচালনা করছেন এই সিনেমা।
প্রোডাকশন হাউজ সূত্রে যা জানা যাচ্ছে, এই ফিল্মে অভিনয়ের জন্য বিপুল অঙ্কের পারিশ্রমিক পাচ্ছেন অক্ষয়। প্রতিদিন অভিনয়ের জন্য তিনি ১ কোটি টাকা করে দর হেঁকেছেন। প্রোডাকশন হাউজ সেই পরিমাণ টাকা দিতে সম্মতও হয়েছে।
আসলে অক্ষয়ের বাজার এখন ভালই যাচ্ছে। সাম্প্রতিক কালে অক্ষয় অভিনীত ‘এয়ারলিফ্ট’ এবং ‘রুস্তম’ বেশ ভাল বাণিজ্য করেছে। তারই সুবাদে বেশ মোটা অঙ্কের পারিশ্রমিক পাচ্ছেন অক্ষয়। ছবি নির্মাতাদের আশা, অক্ষয়ের পিছনে ব্যয় করা অর্থের বহুগুণ বেশি বাজার থেকে তুলে নিতে সক্ষম হবেন তারা।
Sylhetnewsbd Online News Paper