ঐক্যবদ্ধ হয়ে উগ্রবাদ ও জ‌ঙ্গিবাদ প্রতিরোধ করা সম্ভব: মওদুদ

বিরোধী রাজনৈতিক দল‌কে সুষ্ঠুভাবে রাজনী‌তি কর‌তে দি‌লে সবাই ঐক্যবদ্ধ হয়ে উগ্রবাদ ও জ‌ঙ্গিবাদ প্রতিরোধ করা সম্ভব হ‌বে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ।

তিনি বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরলে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।

রোববার(০৪সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে ড্যাব আয়োজিত ‘ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ এবং স্বেচ্ছায় রক্তদান’ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

বিরোধী রাজনৈতিক দলকে রাজনীতি করতে দেয়া হচ্ছে না অভিযোগ করে মওদুদ বলেন, ‘বি‌রোধী দল‌কে গণতান্ত্রিকভাবে রাজনী‌তি কর‌তে না দি‌লে দে‌শে উগ্রবাদ ও জ‌ঙ্গিবা‌দ সুযোগ পাবে এবং এদের উত্থান হ‌বে।’

গণতান্ত্রিক রাজনীতির অভাবে দেশে জঙ্গি ও উগ্রবাদের উত্থান রোধ অসম্ভব হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন বিএনপির এই শীর্ষ নেতা।

সাবেক মন্ত্রী বলেন, ‘বিরোধী রাজনৈতিক দল‌কে সুষ্ঠুভাবে রাজনী‌তি কর‌তে দি‌লে সবাই ঐক্যবদ্ধ হয়ে উগ্রবাদ ও জ‌ঙ্গিবাদ প্রতিরোধ করা সম্ভব হ‌বে। তাই সরকার‌কে বল‌ব, আমা‌দের রাজনীতি করার সু‌যোগ দিন।’

বিএনপিকে ধ্বংস করা যাবে না মন্তব্য করে মওদুদ বলেন, ‘বিএন‌পি শহীদ রাষ্ট্রপ‌তি জিয়াউর রহমা‌নের আদ‌র্শের দল। বি‌এন‌পির ওপর যতই অন্যায়-অত্যাচার, নির্যাতন, গুম-খুন, হামলা-মামলা করা হোক এই দল‌কে নি‌শ্চিহ্ন করা যা‌বে না। বিএন‌পি ১৬ কোটি মানু‌ষের পাশেই শুধু নয়, সঙ্গেও আছে।’

বিএন‌পির ভাইস-চেয়ারম্যান ও ড্যা‌বের মহাসচিব ডা. এ ‌জেড এম জা‌হিদ হোসেন, চেয়ারপারস‌নের উপ‌দেষ্টা সিরাজুল ইসলাম, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. র‌ফিকুল ইসলাম বাচ্চু এ সময় উপ‌স্থিত ছি‌লেন।