প্রধানমন্ত্রীর সাদাসিধা চালচলন

প্রধানমন্ত্রী হয়েও খুব সাদাসিধা চালচলন শেখ হাসিনার। যুক্তরাষ্ট্র ও কানাডায় ১১ দিনের সফরে যাওয়ার উদ্দেশে বুধবার(১৪সেপ্টেম্বর) বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সেখানে হিথ্রো বিমানবন্দরে তাকে ফুলেল অভ্যর্থনা জানান বাংলাদেশ হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বোন শেখ রেহানা, ও ভাগনি টিউলিপসহ নিকটজনরা।
1473930552
সাদাসিধে প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে বের হওয়ার সময়ও শেখ হাসিনা হয়ে যান স্নেহপরায়ণ মমতাময়ী আর দশজন সাধাসিধে বাঙালি মা-খালা বা নানীর মতো। পেরামবুলেটরে বসে থাকা টিউলিপ-কন্যা আজলিয়াকে ঠেলে নিয়ে যান তিনি নিজেই। শুধু তাই নয়, বিমানের ভেতরও তিনি ইকোনোমি ক্লাসে থাকা অন্য যাত্রীদের কাছে যান, ঘুরে ঘুরে তাদের খোঁজ খবর নেন ও সাদাসিধে প্রধানমন্ত্রী সৌহার্দ্য বিনিময় করেন।