বিশ্বনাথের দশপাইকায় অতর্কিত হামলায় মহিলাসহ আহত ৫

বিশ্বনাথের ৫নং দৌলতপুর ইউনিয়নের দশপাইকা গ্রামে একটি অসহায় পরিবারের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার(০৮সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। হামলায় মহিলাসহ ৫জন আহত হয়েছেন। আহতরা হলেন দশপাইকা গ্রামের মৃত হাজী বাহাদ উল্লাহ’র ছেলে মো. জমির আলী (৬০), জমির আলীর স্ত্রী আছিয়া বেগম (৪৫), তার ছেলে আল-শামীম (২১) ও আল-আমীন (১৬), মেয়ে নাজমিন আক্তার (১৫)। তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলায় আহত জমির আলী জানান, পাশ্ববর্তী ঘরের সনুফর আলীর ছেলে নজির আহমদ পূর্ব শত্র“তার জের ধরে এই হামলা করেছে। ঘটনার রাতে কোনপ্রকার উস্কানি ছাড়াই পূর্ব করিকল্পনা অনুযায়ী ১০/১২ জন সন্ত্রাসী মিলে রড, লোহার পাইপ, রামদাসহ দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে আমাদেরকে হত্যার উদ্দেশ্যে এই ধরনের ন্যাক্কারজনক হামলা চালায়। এঘটনায় আহত আছিয়া বেগম বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।