জয়কে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছে-সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র, মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য তনয় সজীব ওয়াজেদ জয়কে ‘আইসিটি ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ডে’ ভূষিত করায়-যুক্তরাজ্য, ইতালী, ফ্রান্স, জার্মান, হল্যান্ড, বেলজিয়াম, অষ্ট্রিয়া, ডেনমার্ক, সুইডেন, স্পেইন, সুইজারল্যান্ড, ফিন্ডল্যান্ড, আয়্যারল্যান্ড, পর্তুগাল, তুর্কী, নরওয়ে, রাশিয়া ও গ্রীকেনল্যান্ডসহ সমগ্র ইউরোপের আওয়ামী শাখা সংগঠন এবং প্রবাসী বাঙ্গালীদের পক্ষে-প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন, সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সম্মানিত সভাপতি-শ্রী অনিল দাশ গুপ্ত।

সংগঠনের প্রবীন নেতা-শ্রী অনিল দাশ গুপ্ত, স্নেহভাজন ‘জয়ে’র ভূয়সীপ্রশংসা করে আরও বলেন, সুযোগ্য মায়ে’র যোগ্য সন্তান ও প্রযুক্তি বিজ্ঞানী সজীব ওয়াজেদ জয় ‘আইসিটি অ্যাওয়ার্ড’ পেয়ে বিশ্বকে ‘বিস্ময়’ এবং সমগ্র জাতিকে করেছে ‘গর্বিত’। দেশের তারুণ্য ও নতুন প্রজন্ম এবং দেশের মানুষের মনেও আরও অধিক আশার আলোও জালিয়েছে তাঁর প্রাপ্ত ‘আইসিটি ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’। তিনি বলেন, বহুমুখী প্রতিভার অধিকারী ‘মা’ প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে সমৃদ্ধশালী ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে-জয়ের ভূমিকা ও তাঁর সুকীর্তির প্রতিফলনই হচ্ছে, ওই ‘আইসিটি ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’। জয়ের ভবিষ্যত জীবনেও সর্বপ্রকার সফলতা এবং তাঁর দীর্ঘায়ু কামনা করেছেন, সংগঠনের শীর্ষ নেতা-শ্রী অনিল দাশ গুপ্ত।