আব্দুল হাদী
””””””””””””””
ভালোবাসা আর ব্যর্থতা’ এ দুটো নিয়ে অনেকে লিখেছেন অনেক কবিতা।
এসবের মধ্যে আমি নই’প্রয়োজনে অপ্রয়োজনে অনেক স্বপ্ন ,
অহেতুক কল্পনা কাজ করে মনের ভেতর।
ঋতুর পরিবর্তন এ স্বাভাবিক নিয়ম , কিন্তু মানুষের এতো পরিবর্তন,
ঋতুর সাথে পাল্লা দিয়ে শুধু বদলায়।
এসবের মাঝে ভালোবাসা আর ব্যর্থতা খুজার সময় কোথায়?
এমনটাই মনে হয় জীবনের পথ চলায়।
ভালোবাসা মানে স্বার্থপরতার আচলে বাধা, ব্যর্থতা বলতে কিছু নেই,
সবকিছুতে গোলক ধাঁধা।
সব থেকে দূরে অনেক দূরে, চলে যেতে ইচ্ছে হয়,
কিন্তু কেন জানি নিজের অজান্তে,
নিজেকে শুধু ভূল সইতে হয়।
আমার জীবন কখনো ভালোবাসা এবং ব্যর্থতা,
এ দুটোর কাছে না গেলেও মধ্যখানে, হামাগুড়ি দিয়েছি অনেক।
অকারনে অন্যজনের পথ চেয়ে থাকা,
কোন আবদার নয় তবুও ব্যর্থতা থেকে দূরে থাকার প্রত্যয়।
যা দেখেছি সব কিছুকে বাস্তবতায় রুপ দিয়েছি, সে অনেক কঠিন।
তবুও বাস্তব নিয়ে ব্যস্ত রয়েছি।
কেউ হয়তো এসব কিছুকে স্বপ্ন ভেবে তামাসা করেছে অনেক।
তাতে বিরক্ত কিংবা বিচলিত হয়নি কখনো।
মেনে নিয়েছি বাস্তব যতই কঠিন হয়না কেন মেনে নিতে হয় ,
অন্যরা স্বপ্ন নিয়ে ব্যস্ত খাকুক তা আমার প্রয়োজন নেই।
Sylhetnewsbd Online News Paper