সহজ ডটকমে সহজে পাওয়া যাচ্ছে না টিকেট

আগে ব্যাংকের মাধ্যমে ক্রিকেট ম্যাচের টিকেট পাওয়া গেলেও এবার টিকেট দেয়া হচ্ছে অনলাইনের মাধ্যমে। তবে, ভোগান্তি মোটেও কমেনি। আগে রাতভর লাইনে দাঁড়িয়ে থাকলেও এখন কম্পিউটার বা স্মার্টফোন সামনে নিয়ে দিন-রাত অপেক্ষা করতে হচ্ছে ক্রিকেট ভক্তদের। দিন-রাত প্রতীক্ষার পর টিকেট পাওয়া গেলেও তা আবার কিনতে হচ্ছে বেশি দাম দিয়ে।

গতকাল রাতে অনলাইনে ছাড়া হয় বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের টিকেট। অল্প সংখ্যক টিকেট বিক্রি করে তা আবার বন্ধ করে দেয়া হয়। বলা হয়, বুধবার দিনভর থেমে থেমে ছাড়া হবে টিকেট।

কিন্তু কখন টিকেট ছাড়া হচ্ছে সেটিই বোঝা যাচ্ছে না। সারাক্ষণই দেখানো হচ্ছে ‘সোল্ড আউট’ বা শেষ। আবার টিকেট আছে এটি দেখানো হলেও কিনতে গেলে পাওয়া যাচ্ছে না।

আফগানিস্তান সিরিজের টিকেটের চেয়ে এবার অনলাইনে টিকেট কিনতে গেলে টিকেট প্রতি ২৫ টাকা করে বেশি দিতে হচ্ছে। অনলাইন সার্ভিস চার্জ হিসেবে এটি নেয়া হচ্ছে।