আগামী বছরেই বড় পর্দায় দেখা যাবে বলিউড অভিনেত্রী রানী মুখার্জীকে। রানির শেষ অভিনীত ছবি ‘মরদানি’। শোনা যাচ্ছে নতুন একটি সিনেমায় অভিনয়ের জন্য চুক্তি বদ্ধ হচ্ছেন রানী। ‘মরদানি’র মতো এখানেও মুখ্য চরিত্রে থাকবেন রানি। এই সিনেমায় থাকবে জোরালো সামাজিক বার্তা।

মেয়ে আদিরার জন্মের পর এটাই হতে চলেছে রানির প্রথম সিনেমা। প্রায় তিন বছর পর বড় পর্দায় ফিরবেন তিনি। আগামী ডিসেম্বরে এক বছর বয়স হবে আদিরার। তার পরেই রানি এই সিনেমার কাজে হাত দেবেন বলে জানা গিয়েছে।
মেয়ে একটু বড় হতেই আবার পুরোদমে কাজে ফেরার কথা ভাবছেন রানী। ইদানীং মাঝে মাঝেই স্ক্রিপ্ট-রিডিং সেশনে বসেন রানী। চলছে আগামী দিনের সিনেমার বাছাইয়ের কাজ।
Sylhetnewsbd Online News Paper