আনুশকার সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। আর সেই ছবি অনলাইনে ভাইরাল হয়েছে। অনেকে বলছেন বিরাটের সঙ্গে অনুশকার সম্পর্ক এখন আর নেই। এর আগেও শোনা গিয়েছিল দু’জনের সম্পর্ক ভেঙেছে। পরে অবশ্য আবার জোড়াও লাগে তাদের প্রেম। দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছিল প্রাগের রাস্তায়। ছবি তুলে ইন্সটাগ্রামে পোস্ট করেছিলেন তারা। তবে এখন নাকি আবার মহেন্দ্র সিং ধোনির সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন আনুশকা। সেই ছবি নাকি ভাইরাল স্যোশাল মিডিয়া জুড়ে!
না, আসলে পুরো বিষয়টিই একপ্রকার গুজব বা মজা। ফেসবুকে একটি বহুল জনপ্রিয় পেজ নিতান্তই মজা করার জন্য ‘পিকে’ সিনেমার একটি ছবি আপলোড করে, যেখানে দেখা যায় সুশান্ত সিং রাজপুত এবং আনুশকা শর্মা রোম্যান্স করছেন একান্তে। কৌতুকপূর্ণ দৃষ্টিকোণ থেকে সেই ছবির ক্যাপশনে লেখা হয়, রিল লাইফের ধোনি এবং বিরাট কোহলির প্রাক্তন প্রেমিকা একান্তে সময় কাটাচ্ছেন। এই মজাটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এক টাইমলাইন থেকে অন্য টাইমলাইনে।
সদ্য মুক্তি পেয়েছে সুশান্ত সিংহ রাজপুত অভিনীত ছবি ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’। চারদিনে প্রায় ৪৫ কোটি টাকা উপার্জন করা এই ছবিকে বলিউডের সর্বকালের সেরা বায়োপিক বলে দাবি করেছেন অনেকেই। ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির জীবনের গল্প নিয়ে তৈরি হওয়া সিনেমাটি মুক্তি পাওয়ার পর এই ছোট্ট মজাটিও সকলের মন জিতে নিয়েছে ফেসবুকে।
Sylhetnewsbd Online News Paper