নার্গিস-কে কুপানোর প্রতিবাদে ধারাবাহিক আন্দোলনের আংশ হিসাবে আগামী রবিবার(০৯ অক্টোবর)সকাল ১০ ঘটিকায় সিলেট কেন্দ্রিয় শহীদ মিনারে মানবন্ধনের ডাক দিলেন সিলেটের জাতীয়তাবাদী ছাত্র ঔক্য কল্যাণ পরিষদ।
সিলেট সরকারি মহিলা কলেজের ডিগ্রী ২য় বর্ষ ফাইনাল পরীক্ষার্থী খাদিজা বেগম নার্গিস (২২) পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হওয়ার সময় বখাটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রলীগের যুগ্ম সম্পাদক বদরুল ইসলাম হত্যার উদ্দ্যেশে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে আহত করার প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্র ঔক্য কল্যাণ পরিষদের আহব্বায়ক ছানার মিয়া (শাকিব) এই আন্দোলনের ডাক দেন।
তরুন সমাজসেবক জাতীয়তাবাদী ঘরনার এই নেতা এক প্রেস বার্তায় বলেন, একটা তাজা প্রানকে নিঃশেষ করার উদ্দেশে বর্বরুচিত এই হামলার তিব্র্র্র্র্ নিন্দা জানাই। সেই সাথে শাহজালালের পূন্যভুমি সিলেটের সর্বস্থরের জনসাধারনকে সাথে নিয়ে আগামী রবিবার প্রথম প্রহর সকাল ১০ টায় সিলেট কেন্দ্রিয় শহীদ মিনারে মানবন্ধন আহব্বান করছি।
এই কুলাঙ্গার ছাত্রলীগ যুগ্ম সম্পাদকের সর্বোচ্চ শাস্তি ফাসির দাবি নিয়ে, আমরা সিলেটবাসি শহীদ মিনারে ঔক্যবদ্ধ হব। সিলেটের সর্বস্থরের জনগনকে আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের ধারাবাহিক আন্দোলনে সামিল হওয়ার উদ্ধাত্ত আহব্বান জানাচ্ছি।
Sylhetnewsbd Online News Paper