ফোনের ব্যাটারি বিস্ফোরণের ঘটনায় অবশেষে বন্ধ হলো স্যামসাংয়ের ফ্লাগশিপ ডিভাইস নোট ৭ এর উৎপাদন। দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যমগুলো জানায়, স্যামসাং তাদের গ্যালাক্সি নো ৭ এর ‘সেইফ’ ভার্সন বাজারে ছাড়ার পরও ঐ সেটের ব্যাটারিও বিস্ফোরণের ঘটনায় ঘটেছে। ফলে স্যামসাং সিদ্ধান্ত নিয়েছে গ্যালাক্সি নোট ৭ এর উৎপাদন বন্ধ করে দেয়ার।
স্যামসাংয়ের ব্যাটারি সরবরাহকারী প্রতিষ্ঠানের বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম ইয়নহাপ জানিয়েছে, সোমবার স্যামসাং তাদের ফ্লাগশিপ ডিভাইস গ্যালাক্সি নোট ৭ এর উৎপাদন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
এর আগে গত মাসে স্যামসাং বিশ্বব্যাপী বিক্রিত গ্যালাক্সি নোট এর ২৫ লাখ ফোন বাজার থেকে সরিয়ে নেয়। এরপর প্রতিষ্ঠানটি নোট ৭ এর ‘সেইফ’ লোগো সম্বলিত ফোন বাজারে ছাড়ে। কিন্তু সেই ফোনটির ব্যাটারিও বিস্ফোরিত হওয়ার খবর মেলে। এরই প্রেক্ষিতে স্যামসাং নোট ৭ এর উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
Sylhetnewsbd Online News Paper