সন্ত্রাসী বদরুলের শাস্তির দাবীতে জাতীয়তাবাদী ছাত্র ঐক্য কল্যাণ পরিষদের মানববন্ধন

মেধাবী ছাত্রী খাদিজা আক্তার নার্গিস এর উপর বর্বোরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও সন্ত্রাসী বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করার দাবীতে রবিবার(৯ অক্টোবর)সকাল ১০ টায় সিলেট কেন্দ্রিয় শহীদ মিনারে জাতীয়তাবাদী ছাত্র ঐক্য কল্যাণ পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে সিলেটের সর্বস্তরের নাগরিকগন ছাড়াও সুশীল সমাজের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
জাতীয়তাবাদী ছাত্র ঐক্য কল্যাণ পরিষদের আহব্বায়ক ও সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগটনিক সম্পাদক ছানার মিয়া (শাকিব)-এর সভাপতিত্বে এবং পরিষদের যুগ্ম আহব্বায়ক সোহেল রানা ও সুয়েব খানের যৌথ পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট হিউম্যান রাইটস এর সভাপতি দেলোওয়ার হুসেন খান।

তিনি বলেন সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠে এই হামলা সিলেটের অাইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য হচ্ছি আমরা। এভাবে প্রকাশ্য দিবালোকে একটা তাজা প্রানকে ধংস করে দেয়ার চেষ্টাকে রুখতে ব্যার্থ হয়েছে সিলেটের প্রশাসন। স্কুল কলেজে নিরাপত্তা জোরদার করা এখন সময়ের দাবি। যত দ্রুত সম্ভব এই নরপিশাচ বদরুলকে আইনের আওতায় এনে শাস্তি কর্যকর করা হোক।

জাতীয়তাবাদী ছাত্র ঐক্য কল্যাণ পরিষদের আহব্বায়ক ও সিলেট মহানগর ছাত্রদল নেতা, বলেন হযরত শাহাজালালের পূন্যভুমিতে এরকম বর্ববরুচিত হামলা আমাদেরকে আশ্চর্য করেছে। মানুষের দুশমন,মানবতার দুশমন এই নরপশু বদরুলকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় এনে কঠিন থেকে কঠিনতর শাস্থি মৃত্যুদন্ড দেয়ার আহব্বান জানাচ্ছি।

আমরাদের একটাই দাবি নরপিশাচ বদরুলের ফাসি। এই কুলাঙ্গারকে ফাসি না দেয়া পর্যন্ত আমরা রাজপত ছাড়বনা,আমাদের ধারাবাহিক আন্দোলন চলবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রদলের সহ-সাংগটনিক সম্পাদক ও প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের সভাপতি জয়নুল হক বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থির অবনতির কারণে এবং সন্ত্রাসীদের বেপরোয়া হওয়ার কারণে দেশে একের পর এক ন্যাক্কারজনক ঘটনার জন্ম হচ্ছে। খাজিদার উপর সন্ত্রাসী হামলাকারী বদরুলের দ্রুত বিচার আইনে শাস্তি প্রদান করতে হবে।

আরও বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী ছাত্র ঐক্য কল্যাণ পরিষদের যুগ্ম আহবায়ক ও সিলেট জেলা ছাত্রদলের সহ যোগাযোগ সম্পাদক আবুবক্কর সিদ্দিক,সিলেট পলিট্যাকনিকাল কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহব্বায়ক ও পরিষদের যুগ্ম আহব্বায়ক আব্দুল কাদের,পরিষদের যুগ্ম আহব্বায়ক আসাদুল হক,যুগ্ম আহব্বায়ক রেজাউল করিম জায়গিরদার রিমু,জেলা ছাত্রদলের সদস্য ও পরিষদের যুগ্ম আহব্বায়ক সৈয়দ মিনহাজ, পরিষদের যুগ্ম আহব্বায়ক রিপন আহমদ,যুগ্ম আহব্বায়ক হাসানুর রশিদ রাশেদ,পরিষদের আহব্বায়ক কমিটির সদস্য,আহমেদ আল সুমন,সদস্য রুহেল ইসলাম জায়গিরদার রিমু,সদস্য রুম্মান আল মনাফ,সদস্য জানিনুর রশিদ ঝনি,তোফায়েল আহমদ, রাজীব আহমদ,জাবেদ আহমদ,তানভীর আহমদ,সাদিক আহমদ প্রমুখ।
14570485_1114555048661307_803215630637222167_n