মায়ের সঙ্গে সেলফি তুললেন সালমান

হাজারও ব্যস্ততা সত্ত্বেও মায়ের সঙ্গে সেলফি তুললেন বলিউড অভিনেতা সালমান খান। এই ছবি এখন ইন্টারনেটে ভাইরাল।

এই সেলফিতে সালমান ভক্তরা নানান মন্তব্য করেছেন। সালমান খান অন্যদের মত সেলফি প্রেমী নয়। তবে একটু আধটু সেলফি তিনি তুলে থাকেন।

সম্প্রতি সালমান খান সেলফি তুলেছেন সোনম কাপুরের সঙ্গে। এছাড়াও সালমান তার পরিবারের অন্যসব সদস্যদের সঙ্গেও সেলফি তুলে অনলাইনে ছড়িয়ে দিয়েছেন।