‘অ্যায় দিল হায় মুশকিল’ মুক্তি অনিশ্চিত

পাকিস্তানের অভিনেতা ফাওয়াদ খানকে নিয়ে করণের নতুন ছবি অ্যায় দিল হায় মুশকিল ছবি বিতর্কের মুখে। এমনকী, দেশের সিঙ্গল স্ক্রিনে এই ছবির মুক্তিও প্রায় অনিশ্চিত। এরই মাঝে খবরে এল এই ছবির প্রোমোশনে হাজির থাকবেন না ঐশ্বরিয়ার রাই বচ্চন।

বলিউড গুঞ্জনে রটেছে, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে রণবীর কাপুরের সঙ্গে ঐশ্বর্য রাই বচ্চনের বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্য রয়েছে। আর সেই দৃশ্য নিয়েই আপত্তি উঠেছিল বচ্চন পরিবারে । প্রোমোশনে এই নিয়ে নানারকম প্রশ্নের মুখোমুখি হতে পারেন বলেই নাকি ঐশ্বরিয়া রাই বচ্চন এড়িয়ে যাচ্ছেন প্রোমোশন।

এই ছবির একটি দৃশ্য নিয়েই বিতর্ক শুরু হয়েছিল। এই ছবিতে ,নাকি ঐশ্বরিয়া রাই বচ্চন ও রণবীরের কাপুরের মধ্যে বেশ ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে। তবে খবরে এসেছে, ঐশ্বরিয়ার কথাতেই নাকি দৃশ্য গুলিকে ছবি থেকে বাদ দিতে সম্মত হয়েছিলেন করণ জোহর।