ডাকেট। মিরাজ। দুজনের আজ টেস্টে অভিষেক হয়েছে। মিরাজ সেই ডাকেটকেই (১৪) ক্লিন বোল্ড করে ক্যারিয়ার শুরু করলেন। এরপর সাকিব কুককে বোল্ড করে প্রথম টেস্টের সকালটা মধুর করলেন।
মিরাজের দুর্দান্ত ডেলিভারির কোনো জবাব ছিল না ডাকেটের কাছে। শরীরের ভেতর ডেলিভারি দেয়া বল টার্ন করে অফস্ট্যাম্পে বাঁক নেয়। ডাকেট ব্যাট দিয়েছিলেন। কিন্তু বুঝতে পারেননি বল স্ট্যাম্প খেয়ে নেবে।
এরপর কুকও (৪) স্পিনে ধুঁকতে থাকেন। আউট হওয়ার আগের বলে তালগোল পাকান। এরপর সুইপ করতে যেয়ে বল শরীরে লাগান। চোখ ফাঁকি দিয়ে তা চলে যায় স্ট্যাম্পে। একই ওভারে রুট শর্ট স্লিপে ক্যাচ দিয়ে বেঁচে যান।
এরপর ১২তম ওভারের শেষ বলে গ্যারি ব্যালান্সের (১) পায়ে বল লাগিয়ে আবেদন করেন মিরাজ। আম্পায়ার সাড়া না দিলে মুশফিক রিভিউ নেন। টিভি আম্পায়ার জানিয়ে দেন, ‘ওটা আউট ছিল।’
এই প্রতিবেদন লেখার সময় ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ ৩৩।
Sylhetnewsbd Online News Paper