এই প্রথম বাজারে এলো ভাঁজ করা এমন একটি সেলফ চার্জিং ই-বাইক। এটির নাম ভেল্লো বাইক প্লাস। এই সাইকেলটির বিশেষত্ব হচ্ছে এটি প্যাডেল ঘুরিয়ে চালানোর সময় এর ব্যাটারিতে চার্জ হয়। সেই চার্জে ই-বাইকটি চালানো যাবে।
একটি ক্রাউড ফান্ডিং প্রকল্পের মাধ্যমে বাইকটি তৈরি করা হয়েছে। বাইকটিতে ব্যবহার করা হয়েছে ইন্ট্রিগ্রেটেড কিনেটিক এনার্জি রিকোভারি সিস্টেম। ব্যাটারি পাওয়ার ছাড়াও এই বাইকটি প্যাডেল ঘুরিয়ে চালানো যাবে। যখন আরোহী প্যাডেল ঘুরিয়ে বাইকটি চালাবেন তখন ব্যাটারিতে শক্তি সঞ্চয় হবে। সেই শক্তি দিয়ে আবার প্যাডেল না ঘুরিয়ে ই-বাইক হিসেবে সাইকেলটি চালানো যাবে।
সাইকেলটি পরিচালনার জন্য এতে রয়েছে অ্যাপস। অ্যাপসের মাধ্যমে জানা যাবে ব্যাটারিতে চার্জের পরিমান।
Sylhetnewsbd Online News Paper